ফ্রি টুলস · রিস্ক আগে, এন্ট্রি পরে

ফ্রি ট্রেডিং ক্যালকুলেটর

এন্ট্রির আগে হিসাবটা করে নিন: কত লট নেবেন, স্টপ-লস লাগলে কত যাবে, আর আপনার স্ট্র্যাটেজি দীর্ঘমেয়াদে টিকবে কিনা। Forex পেয়ার, Gold (XAUUSD) ও Silver-এর জন্য।

Position size ক্যালকুলেটর

স্টপ-লস লাগলে ঠিক যতটুকু রিস্ক নিতে চান, ততটুকুই যেন যায় — সেই হিসাবে লট সাইজ।

পজিশন সাইজ—
ইউনিট—
পরিকল্পিত রিস্ক—
এই সাইজে আসল রিস্ক—
প্রতি লটে ১ pip-এর মূল্য—
সঠিক সাইজ (রাউন্ড ছাড়া)—
রিস্ক, ব্যালান্সের %—

সাইজ ০.০১ লটে নিচের দিকে রাউন্ড করা, যাতে রিস্ক পরিকল্পনার বেশি না হয়। Spread, commission ও slippage ধরা হয়নি। ব্রোকারের contract size ও lot step মিলিয়ে নিন।

সূত্র

লট = রিস্কের পরিমাণ ÷ (স্টপ-লস দূরত্ব × প্রতি লটে ১ ইউনিট দূরত্বের মূল্য)

  • EURUSD, GBPUSD, AUDUSD, NZDUSD: ১ স্ট্যান্ডার্ড লটে ১ pip = $10
  • USDJPY: ১ pip = ১,০০০ ইয়েন → ডলারে রূপান্তর (১৫০ দরে ≈ $6.67)
  • Gold (XAUUSD): ১ লট = ১০০ oz, তাই দাম $1 নড়লে = $100/লট
  • Silver (XAGUSD): ১ লট = ৫,০০০ oz, $1 = $5,000/লট

উদাহরণ (Gold)

ব্যালান্স $1,000, রিস্ক 1% = $10। এন্ট্রি 4,150, স্টপ 4,145 → দূরত্ব $5। লট = 10 ÷ (5 × 100) = 0.02 লট। স্টপ লাগলে ক্ষতি $10।

সাধারণ ভুল

  • Gold-এ স্টপ “pips”-এ লেখা — এখানে দামের ডলার দূরত্ব লিখুন
  • স্টপ ঠিক না করেই লট বেছে নেওয়া
  • লস কাভার করতে পরের ট্রেডে লট বাড়ানো

Profit & Loss ক্যালকুলেটর

যেকোনো এক্সিট দামে কত লাভ বা ক্ষতি — সাথে Take profit, Stop loss ও Risk:Reward।

এক্সিটে লাভ/ক্ষতি—
দামের নড়াচড়া—
Take profit-এ—
Stop loss-এ—
Risk : Reward—

Spread, commission ও swap ধরা হয়নি। আসল ফলাফল ব্রোকারের দাম ও contract size অনুযায়ী সামান্য ভিন্ন হতে পারে।

সূত্র

লাভ/ক্ষতি = (এক্সিট − এন্ট্রি) × দিক × contract size × লট

Buy-তে দাম বাড়লে লাভ, Sell-এ দাম কমলে লাভ। ফলাফল quote কারেন্সিতে আসে, তারপর আপনার অ্যাকাউন্ট কারেন্সিতে রূপান্তর হয়।

Risk : Reward কেন জরুরি

১:২ মানে প্রতি ১ ভাগ রিস্কে ২ ভাগ সম্ভাব্য লাভ। এতে ৩৪%-এর বেশি জিতলেই দীর্ঘমেয়াদে লাভে থাকা সম্ভব — Risk management ট্যাবে নিজে হিসাব করে দেখুন।

Risk management ক্যালকুলেটর

আপনার উইন রেট আর Risk:Reward দিয়ে স্ট্র্যাটেজির expectancy, ব্রেক-ইভেন উইন রেট, টানা লসে ড্রডাউন ও তার সম্ভাবনা।

প্রতি ট্রেডে Expectancy—
ব্রেক-ইভেন উইন রেট—
আপনার এজ (উইন রেট − ব্রেক-ইভেন)—
টানা লসে ড্রডাউন—
এমন টানা লস ঘটার সম্ভাবনা—
প্রত্যাশিত ফল (ট্রেড শেষে)—
৫০% ড্রডাউনে পৌঁছাতে টানা লস—
প্রতি ট্রেডে রিস্ক৬টি টানা লসে১০টি টানা লসে

এটি গাণিতিক গড়। বাস্তবে ফলাফল ওঠানামা করে; অন্তত ৫০–১০০টি ট্রেডের রেকর্ড থেকে উইন রেট ও R নিন।

সূত্র

  • Expectancy (R) = উইন রেট × R − লস রেট × 1
  • ব্রেক-ইভেন উইন রেট = 1 ÷ (1 + R)
  • ড্রডাউন = 1 − (1 − রিস্ক%)^টানা লস

কী শেখায়

উইন রেট কম হলেও R ভালো হলে স্ট্র্যাটেজি লাভজনক হতে পারে। আবার বেশি রিস্ক নিলে স্বাভাবিক লসিং স্ট্রিকেই অ্যাকাউন্ট গভীর ড্রডাউনে চলে যায় — তাই প্রতি ট্রেডে রিস্ক ছোট রাখুন।

⚠️ এই ক্যালকুলেটরগুলো শুধু শিক্ষামূলক হিসাবের জন্য, কোনো ট্রেড পরামর্শ নয়। Forex ও CFD ট্রেডিংয়ে মূলধন হারানোর উচ্চ ঝুঁকি আছে। চূড়ান্ত সংখ্যা আপনার ব্রোকারের রেট, contract size ও lot step অনুযায়ী নির্ধারিত হবে। বিস্তারিত: ব্যবহারের শর্তাবলি।